সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুর থানার পুলিশ পিকআপটি রোববার রাতে দুর্ঘটনার শিকার হয়েছে। শহরের বঙ্গবন্ধু সড়কের তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের কাছে মধ্যরাতে ওই দুর্ঘটনার শিকার হয়।
সূত্র মতে, বাস টার্মিনাল থেকে আসা পিকআপটি হঠাৎ করে সড়ক ছেড়ে ওষুধের দোকানের সামনে বাড়তি উঁচু অংশে উঠে পড়ে। এতে পিকআপটিতে বসে থাকা টহল পুলিশ সদস্য সামসুল (৪০) গাড়ীর ভিতরে পড়ে গিয়ে থুতনি ফেটে যায়। পরে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তবে পিকআপটি কোন ক্ষতগ্রস্ত হয়নি।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।