• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ইউপি সদস্য গ্রেপ্তার

নির্বাচনরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে বিএনপি সমর্থিত প্রার্থী ও বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুর রহমান খোকন  ও ছিনাই ইউনিয়নে জাপা সমর্থিত প্রার্থী রনবীর নারায়ণ কোঙরসহ ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এদিকে ছিনাই ইউপির ২নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শৈলান রায় (৩৫) কে সোমবার উপজেলা পরিষদ চত্বর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিদ্যানন্দ ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. সহিদুর রহমান খোকন এবং ছিনাই ইউনিয়নের জাপা (এ) সমর্থিত প্রার্থী রনবীর নারায়ণ কোঙর ঋণ খেলাপীর দায়ে তাদের দু’জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। অপরদিকে রাজারহাট সদর ইউপির ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ১জন, চাকিরপশার ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে-১ জন, সাধারণ সদস্য পদে ১ জন, বিদ্যানন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে-১, সাধারণ সদস্য পদে ১ জন, উমর মজিদ ইউনিয়নে সংরক্ষিত আসনে-১ জন, ছিনাই ইউনিয়নে চেয়ারম্যান পদে-১ জন, সাধারণ সদস্য পদে-৪ জন, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন সহ ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে বলে জানিয়েছেন রাজারহাট উপজেলা নির্বাচন অফিসার মো. ওয়াজেদ আলী। উল্লেখ্য, আগামী ১৮ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং আগামী ৭ই মে নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ