• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রামে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

বিশ্ববিদ্যালয়চট্টগ্রাম : সংঘর্ষের জেরে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন ছাত্র আহত হয়। এর পর কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান, ছাত্র সংঘর্ষের জের ধরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকালের মধ্যে ছাত্রদের ও পরদিন সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্রিকেট খেলা নিয়ে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে দুপুরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম নামে তৃতীয় বর্ষের ছাত্রকে ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা মারধর করে বলে ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরা অভিযোগ তুললে উত্তেজনা তৈরি হয়। পরে দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচর্য গৌতমবুদ্ধ দাশ সাংবাদিকদের বলেন, এটি একটি অপ্রীতিকর ঘটনা। এর জেরে যাতে আরো বড় কিছু ঘটতে না পারে সেজন্য শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপচার্যের বিশেষ ক্ষমতাবলে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ