• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চিরিরবন্দরে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা

Chirirbanda-manik vutta-2মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর) : দিনাজপুর চিরিরবন্দরের অর্থকরী ফসলের মধ্যে ভূট্রা অন্যতম। চলতি মৌসুমে উপজেলায় যে পরিমাণ ভূট্রা চাষ হয়েছে এতে চাষিরা বাম্পার ফলনের আশা করছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৭৯০ হেক্টর জমিতে ভূট্রা চাষ লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় চাষকৃত ভূট্রায় এখন পর্যন্ত কোন প্রকার বৈরী প্রভাব পড়েনি। উপজেলা কৃষি কর্মকর্তা মো: মাহামুদুল হাসান জানান, চলতি মৌসুমে পেসিফিক-১, ৯০০এম, এনকে-৪০, ৯০০এম গোল্ড, পাইওনিওর ইত্যাদি জাতের ভূট্রা উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিতে ব্যাপক হারে ভূট্রার চাষ হয়েছে। চিরিরবন্দরের চাষীরা ভূট্রা চাষকৃত জমিতে ভূট্রার পাশা-পাশি অন্যান্য মৌসুমি ফসল যেমন লাল শাক, আলুসহ বিভিন্ন ফসল উৎপন্ন করে থাকে।

ভূট্রাচাষী জুয়েল, আলতাব, বেলাল, আঃ মান্নান, আকতার, আজিজুল, ইব্রাহীম, বিরেন্দ্র জানান, ভূট্রা চাষ লাভজনক হওয়ায় প্রতি বছর ভূট্রা চাষ করে থাকি। যে ভাবেই ভূট্রা চাষ করা হউক না কেন ভূট্রা চাষে লোকসান নেই। ভূট্রা বিক্রি করে যেমন অর্থ পাওয়া যায় ঠিক তেমনি ভূট্রার গাছ জ্বালানী হিসাবে খুব সহজে ব্যবহার করা যায়। তাই ভূট্রা চাষ দিন দিন চিরিরবন্দরে জনপ্রিয় হয়ে উঠেছে। চাষকৃত ভূট্রার বাম্পার ফলনের আশা করছেন উপজেলার ভূট্রা চাষীরা। অল্প পরিমানে ভূট্রা সংগ্রহ শুরু হয়েছে। কিছু দিনের মধ্যে ব্যাপকহারে ভূট্রা সংগ্রহ শুরু হবে। বর্তমানে ভূট্রা  (চিকন) প্রতি মণ ১ হাজার থেকে ১২’শত টাকা, (মোটা) প্রতি মণ ৬৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ