বিশেষ প্রতিনিধি: চিরিরবন্দরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও নির্বাচনী আচরণ বিধি মেনে চলার প্রচারনা হিসেবে চিরিরবন্দর থানা পুলিশের শো-ডাউন অনষ্ঠিত হয়েছে।
গত সোমবার হতে প্রতিদিন সন্ধ্যার পরে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে ২০টি মোটর সাইকেল যোগে সকল কর্মকর্তা ও সংগীয় পুলিশ উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারগুলোতে উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার প্রচারনা হিসেবে শো-ডাউন করেছে। ঘটনাটি উপজেলায় দারুন চাঞ্চ্যলের সৃষ্টি করেছে।