• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :

পার্বতীপুরে অপহৃত স্কুলছাত্রী কুড়িগ্রামে উদ্ধার: আটক ২

New Rose Cafe, Saidpur

উদ্ধারপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রী ৮দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। সে পার্বতীপুর উপজেলার ঢেরেরহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী।
বুধবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল সকাল ৯ টার দিকে বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে ঢেরেরহাট থেকে সে অপহৃত হয়।এঘটনায় অপহৃতার বাবা বাদী হয়ে গত ৭ (এপ্রিল) প্রধান অভিযুক্ত আঃ লতিফসহ  ৪ জনকে আসামি করে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেন।
পার্বতীপুরের বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফেরদৌস আহম্মেদ জানান, গত ১২ এপ্রিল রাত ১১টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজের পাশে প্রধান অভিযুক্তের আত্মীয়ের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত আঃ লতিফ ও মঞ্জু নামে তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ