• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে কলেজ ছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন

নীলফামারীনীলফামারী প্রতিনিধি: নীলফামারী সরকারী কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের নিখোঁজ ছাত্র নুরে আলমের সন্ধানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ওই কলেজের অনার্স তৃতীয় বর্ষের সহপাঠি ও কলেজের শিক্ষার্থীরা। মানববন্ধন সমাবেশ শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। বুধবার দুপুরে ১২টায় ঘন্টাব্যাপী শহরের চৌরঙ্গীর মোড় স্মৃতি অম্লান চত্তরে মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তব্য রাখেন ওই কলেজের শিক্ষার্থী কামরুল আলম নয়ন, কামরুজ্জামান কনক, আব্দুল আজিজ, ইমরান হোসেন, শাহ মো. সাদেক প্রমুখ। বক্তারা অভিযোগ তুলে বলেন, গত সোমবার (১১ এপ্রিল) রাত দেড়টার দিকে তিনটি গাড়ীতে সাদা পোষাকের ৪০ জন লোক প্রশাসনের পরিচয় দিয়ে জেলা শহরের উকিলের মোড় মহল্লার মৃত আব্দুল কাদেরের ছেলে নুরে আলমকে তার নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যায়। তাকে ২০ মিনিটের মধ্যে ফেরত দেয়া হবে জানালেও তাকে আর ফেরত দেয়া হয়নি। এ ঘটনায় নুরে আলমের মা নুর নাহার বেগম ঘটনার পরের দিন সকালে নীলফামারী থানায় জিডি করেন।
বক্তারা বলেন, একজন মেধাবী ছাত্রের জীবন থেকে শিক্ষার আলো মুছে যাবে এটা হতে পারে না। নুরে আলমকে দ্রুত তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। অন্যথায় কঠিন কর্মসুচি দেওয়ার ঘোষনা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ