• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় পৃথক দুইটি অগ্নিকান্ডে ২৬টি পরিবার সর্বশান্ত

khansama news (Agun)খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পৃথক ২টি স্থানে অগ্নিকান্ডে ২৬টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাশুলী গ্রামে বুধবার দুপুর সাড়ে ১২টায় ছোট বাবুর বাড়ির বিদ্যুতিক সার্কিট থেকে সৃষ্ট এক ভয়াভয় অগ্নিকান্ডে ১৫টি পরিবারের প্রায় ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকান্ডের রেস না কাটতে কাটতেই সন্ধ্যা সাড়ে ৭টায় ভেড়ভেড়ী ইউনিয়নের কামারপাড়ায় অগ্নিকান্ডে আরও ১১টি পরিবারের ৩৫টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। দুটি অগ্নিকান্ডের ঘটনায় গরু, ছাগল প্রায় ৬০ লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে এলাকাবাসী। দুটি ঘটনায় নীলফামারী ফায়ার সার্ভিস থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে সাধারণ মানুষ ও সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুটি ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ