চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে নজরুল পাঠাগার ও ক্লাব কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে গরুরগাড়ি শোভাযাত্রাসহ জাকজমক পূর্ণভাবে ১লা বৈশাখ উদযাপিত হয়েছে। এ সময় নজরুল পাঠাগার এর সভাপতি তুষার কান্তি রায় এর নৈতৃত্বে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় সুধীজন শোভাযাত্রায় অংশ নেন। এ সময় গরুরগাড়ি শোভাযাত্রাটি রানীরবন্দর গুরুত্ব পূর্ন সড়ক প্রদক্ষিন করে ইছামতি ডিগ্রি কলেজ ঘুরে নজরুল পাঠাগারে ও ক্লাবে গিয়ে শেষ হয়। বাংলা ১৪২৩ বঙ্গাব্দ বর্ষবরন অনুষ্ঠানে খেলাধুলা, আলোচনা সভা, লোক সংগীতানুষ্টান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।