• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ব্যানারে আ.লীগ নেতার নাম না থাকায় মঞ্চ ভাঙচুর

ভাংচুরনাটোর: পহেলা বৈশাখে অনুষ্ঠানের ব্যানারে আওয়ামী লীগ নেতার নাম না থাকায় নাটোরের গুরুদাসপুরে বৈশাখী অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লার সমর্থকরা। এ সময় মঞ্চের চেয়ার ভাঙচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এছাড়া ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে তারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গুরুদাসপুর থানার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সারাদেশের মতো গুরুদাসপুর উপজেলা প্রশাসন সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় শহীদ মিনার চত্বর থেকে বৈশাখীর শোভাযাত্রা বের করতে যায়। এ সময় ব্যানারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লার নাম না থাকায় তার সমর্থকরা অনুষ্ঠান পণ্ড করে দেয়।

এ সময় মঞ্চের চেয়ার ভাংচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে শাহনেওয়াজ সমর্থকরা। পরে বিষয়টি নিয়ে মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যে সমঝোতা হলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে, সকাল সাড়ে ৯ টার দিকে মেয়র শাহনেওয়াজ মোল্লা ও ইউএনও নেতৃত্বে বৈশাখের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ মোল্লা অনুষ্ঠান পণ্ডের কথা অস্বীকার করে বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি অনুষ্ঠানে প্রথমে ছিলাম না। পরে অনুষ্ঠানস্থলে এসেছি। অুনষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন হচ্ছে। তবে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, সকালে তেমন কোনো ঘটনা ঘটেনি। আমরা বৈশাখী র‌্যালি শান্তিপূর্ণভাবে করেছি।

এ বিষয়ে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, বিষয়টি তার নজরে আসলে সবাইকে শান্ত থেকে অনুষ্ঠান সম্পন্ন করার আহ্বান জানিয়ে অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ