• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তৃষ্ণার্তদের মাঝে পুলিশের পানি বিতরণ

policeঢাকা: বর্ষবরণের উৎসবে মেতে উঠেছে রাজধানীবাসী। কিন্তু বৈশাখের তীব্র তাপদাহে সেই আনন্দে খানিকটা হলেও ভাটা পড়েছে। আর তািই প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত নারী ও শিশুদের মাছে বিনামূল্যে পানি বিতরণ করছে পুলিশ।

রাজধানীর বর্ষবরণের প্রাণকেন্দ্র রমনা পার্কের ভেতর ও বাহিরে নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের মাঝে বোতলজাত পানি সরবারহ করতে পুলিশকে দেখা গেছে।  এছাড়াও রমনার আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ পানির গাড়ির মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে পুলিশ।

রমনা পার্কের ভিতরে দেখা যায়, বৈশাখী উৎসবে যোগ দেওয়া স্বজনদের সাথে থাকা শিশুদের ডেকে ডেকে পানি দিচ্ছে পুলিশ। এসময় তারা  প্রতিটি শিশুকে আধা লিটারের একটি মিনারেল ওয়াটার দিচ্ছেন।  অস্থায়ী একটি স্টেজ করে নারী ও শিশুদের চাওয়ার আগেই তারা ডেকে ডেকে পানি দিচ্ছেন। বিনামূল্যে পানি বিতরণের পুলিশের এমন উদ্যোগে যেমন খুশি শিশুরা, তেমনি খুশি অবিভাবকরা।

রমনায় উৎসবে আসা তাসরিফা জানান তীব্র এই গরমে পুলিশ পানি দিচ্ছে। এটা একটি মহৎ উদ্যোগ। উৎসব প্রিয় মানুষ বিশেষ করে নারী ও  শিশুদের জন্য তারা পানির যে ব্যবস্থা রেখেছেন তা প্রসংশার দাবিদার। আমরা চাই ভবিষ্যতেও পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

তবে অনেক পুরুষও পানির জন্য আসছেন। কিন্তু তাদের সবসময় পানি দেওয়া হচ্ছে না। তবে যারা বেশি তৃষ্ণার্ত ও যে পানির জন্য অনুরোধ করছে তাকে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ সদস্যরা জানান, আমরা শুধু নারী ও  শিশুদের জন্যই বোতলজাত পানির ব্যবস্থা করেছি। আর পুরুষের জন্য বিভিন্ন জায়গায় বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা আছে। পহেলা বৈশাখে প্রচণ্ড গরমে শিশুদের যাতে কোন সমস্যা না হয় সেই  জন্যে সকাল থেকে পানি বিতরণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ