• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিখন্ডি চরিত্রে রাখি সাওয়ান্ত

49292-rakhiবিনোদন ডেস্ক : এক দশকের বেশি হলো বলিউডে রাখি সাওয়ান্তের অভিষেক ঘটেছে। দুই একটি সিনেমায় ছোট খাটো চরিত্রে অভিনয় করলেও সেগুলো তেমন সাড়া পায়নি।

মূলত আইটেম কন্যা হিসেবেই তিনি বলিউডে পরিচিত। সিনেমা বা কাজের চেয়ে বিতর্কের জন্যই বেশি খবরে আসেন তিনি। কখনো সানি লিওনের সঙ্গে পাল্লা দিয়ে বা বিতর্কিত মন্তব্য করে নিজেকে হাসির পাত্রী বানাতে জুড়ি নেই তার।

সম্প্রতি ‘বালিকা বধূ’ খ্যাত টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির আত্মহত্যার পর সংবাদ সম্মেলন ডেকে উদ্ভট মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছেন রাখি। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, বাড়িতে ফ্যান থাকার জন্যই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পাশাপাশি বাড়ি থেকে ফ্যান সরিয়ে এসি বা টেবিল ফ্যান ব্যবহারের অনুরোধ জানান রাখি।

এদিকে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন রাখি। আর এ সিনেমায় তাকে দেখা যাবে শিখন্ডি বা হিজরা চরিত্রে। সিনেমার নাম উপেক্ষা। সিনেমায় রাখি ছাড়াও অভিনয় করছেন লক্ষী নারায়ণ, রাজ্জাক খান, হাসমুখ প্যাটেল, কাবিনা মহারাজা এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ