সিসি নিউজ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) কোনো সাংগঠনিক ভিত্তি নেই। তিনি বলেন, নতুন শাখা গঠনের যে বক্তব্য দেয়া হচ্ছে তা সঠিক নয়। আজ শুক্রবার বেলা ১২টার দিকে একটি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ম্যাগাজিনটিতে আবু হানিফের একটি সাক্ষাৎকারও প্রকাশ করা হয়। এতে তিনি বাংলাদেশের কৌশলগত অবস্থানের সুবিধের কথা ব্যাখ্যা করে ভবিষ্যতে হিন্দু ভারত এবং বৌদ্ধ বার্মার বিরুদ্ধে কথিত জিহাদ পরিচালনার কথা বলেন। মুসলিম হত্যার প্রতিশোধ এবং ওই অঞ্চলে আইএসের খিলাফত প্রতিষ্ঠাই এই জিহাদের লক্ষ্য বলে তিনি জানান। এর আগে বুধবার আইএস’র মুখপত্র ‘দাবিক’ ম্যাগাজিনে জঙ্গি গোষ্ঠীটির কথিত বাংলাদেশ শাখার প্রধান হিসেবে অজ্ঞাত পরিচয়ের শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের নাম ঘোষণা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বাংলাদেশে আইএসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই, তবে তাদের অনুসারী থাকতে পারে।