• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :

জাপানে আবারো শক্তিশালী ভূমিকম্প

japan-quake-lrg20160415181434আন্তর্জাতিক ডেস্ক: জাপানে আবারো শক্তিশালী মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত ১টা ২৫ মিনিটে দক্ষিণাঞ্চলীয় কুমামোটো শহরে এ ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১ ও ৭.৪। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দেশটির সরকারি সূত্র জানায়, পরপর দুবার ভূমিকম্পে কুমামোটো শহরটি কেঁপে ওঠে। প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১, যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৭ কিলোমিটার গভীরে। দ্বিতীয় দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এর কেন্দ্র ছিল ৪০ কিলোমিটার গভীরে।

এর আগে, বৃহম্পতিবার দক্ষিণ জাপানে দফায় দফায় শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ