সিসি নিউজ: রিয়াজ হামিদুল্লাহকে শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি সেখানে তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন।
রিয়াজ হামিদুল্লাহ বিসিএস ১৫তম ব্যাচে পররাষ্ট্র দফতরে যোগ দিয়েছেন। কূটনৈতিক পেশায় তিনি বর্তমানে পররাষ্ট্র দফতরে মহাপরিচালক (বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ক শাখা) দায়িত্ব পালন করছেন।
এছাড়াও, তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি সার্ক সচিবালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।