• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে শিশু খুন, বাবা-মা আটক

140277_1ঢাকা: রাজধানীর উত্তরখান থানার মাস্টার পাড়া এলাকায় নেহাল সাদিক নামে একবছর বয়সী শিশুকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাবা-মাকে আটক করেছে।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে মাস্টার পাড়ার সোসাইটি রোডের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শিশুটির মা মুক্তি বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বলেন, শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় শিশুটির মা মুক্তি বেগম ও বাবা ছামাদকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শিশুটির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় নাড়ি-ভুড়ি বেরিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, এই দম্পতির দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। কিন্তু বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। তারই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই তারা ধারণা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ