• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা প্রদানে নির্দেশ

Home Ministry letter copyসিসি নিউজ: জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা প্রদানে পুলিশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিদের্শ প্রদান করে।

সূত্র মতে, পল্লী বিদ্যুৎ সমিতির একটি দূণীতিবাজ মহল বিভিন্ন সময়ে নামে-বেনামে পল্লী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধের জন্য ওই সংগঠনের নেতাকর্মীদের ভয়-ভীতি ও হুমকি প্রদান করছে। এমনকি ওইসব নেতাকর্মীদের পরিবার পরিজনদের জানমালের ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছে। এ ব্যাপারে জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগের পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওই আবেদনের প্রেক্ষিতে গত ১৭ এপ্রিল পুলিশ অধিদপ্তরের মহাপুলিশ পরিদর্শককে (স্মারক নং- ৪৪,০০,০০০০,০৫৭,০৪,০০৪,২০১৬-২৩৯) অভিযোগটি বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন ও গৃহিত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ