• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশ সেনাবাহিনী-কে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিন!

IMG_20160419_231839সিসি ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী তার প্রচারনার পোষ্টার লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী-কে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিন। তার ওই পোষ্টার নিয়ে কালীগঞ্জ উপজেলা জুড়ে আলোচনার ঝড় বইছে। তবে বিএনপি সমর্থিত ওই প্রার্থী নিজের চাকুরিকালীন পরিচিতি কাজে লাগাতেই বাংলাদেশ সেনাবাহিনী লিখেছেন বলে দাবী করেন।
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে গেলে দলগ্রাম ইউনিয়নে বিএনপি প্রার্থীর পোষ্টার দেখিয়ে স্থানীয় লোকজন বলেন, বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল আযম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্ক করার জন্য তার পোষ্টারে ‘বাংলাদেশ সেনাবাহিনী’-কে ধানের শীষ মার্কায় ভোট দিন এটি কিভাবে লিখতে পারেন। বিষয়টি আমাদের বোধগম্য নয়। তবে এটি তিনি লিখতে পারে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী জাতির বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। এই বাহিনী নিয়ে রাজনীতি নেই বলেও অনেকে দাবি করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ উপজেলার আলোচিত দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বিন্দ্বিতা করছেন।
এর মধ্যে বিএনপি’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট ইকবাল আযম। তিনি তার নির্বাচনি প্রচারনার পোষ্টারে লিখেছেন, আলহাজ্ব মোহাঃ ইকবাল আযম সার্জেন্ট (অবঃ), বাংলাদেশ সেনাবাহিনী – কে ধানের শীষ মার্কায় ভোট দিন।
এটা নিয়ে শুধু এ এলাকায় নয়, পুরো পুরো কালীগঞ্জ উপজেলা ঝুড়ে চলছে সমালোচনার ঝড়। সবাই বলছেন- তিনি ভাষার ব্যবহার ভুল করে বাংলাদেশ সেনাবাহিনী-কে ভোট দিতে বলেছেন। যা নির্বাচনী আচরন বিধি পরিপন্থী।
নামের পর কোন পদবী উল্লেখ করতে হলে সেটা প্রথম বন্ধনীর মাঝে রাখা আবশ্যক ছিল কিন্তু তিনি তা না করায় পুরো বিষয়টি হাস্যকর হয়ে উঠেছে। সেনাবাহিনীর মত একটি বিশ্বাস্থ প্রতিষ্ঠানের নাম ভাঙ্গানো উচিত নয় বলেও অনেকেই মন্তব্য করেন।
নাম প্রকাশের অনিচ্ছুক দলগ্রাম জিবেরহাট এলাকার এক স্কুল শিক্ষক ও শিক্ষা অফিসের একজন কর্মকর্তা বলেন, ধানের শীষের প্রার্থী যে ভাবে পোষ্টার করেছেন, তাতে মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী কে তিনি ভোট দিতে বলেছেন। এটা দেখে আমরা নিজেরাও হতবাক হয়েছি।
দলগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অপর চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ তুলে বলেন, বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী দেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর নাম ভাঙ্গিয়ে প্রচারনা চালাচ্ছেন। এটা কখনই ঠিক নয়। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করেছেন।
দলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান ছোটন বলেন, এটা নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করেছে। সুশৃঙ্খল একটি বাহিনীর সুনাম রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি।
নাম প্রকাশের অনিচ্ছুক বাংলাদেশ সেনাবাহিনীর লেঃ কর্ণেল পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, এটা শুধুমাত্র নির্বাচনী আচরন বিধিই লঙ্ঘন করেন নি, বাংলাদেশ সেনাবাহিনীর মত গুরুত্ব পুর্ন একটি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা আইনত দন্ডনীয় অপরাধের সামিল। তিনিও বিষয়টিতে গুরুত্ব দিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান ।
এ প্রসঙ্গে বিএনপি’র মনোনীত দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইকবাল আযম বলেন, আমার নাম বড় অক্ষরে লেখার পর ছোট অক্ষরে বাংলাদেশ সেনাবাহিনী লিখেছি। তাতে দোষের কিছু নয়। আমি ওই প্রতিষ্ঠানে চাকুরী করেছিলাম। সাধারন মানুষের মাঝে পরিচয় তুলে ধরতেই এটা লিখেছেন বলে তিনি দাবি করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এ ভাবে পদ-পদবী লিখা ঠিক না। তবে বিষয়টি তার জানা নেই। খোজ নিয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, এটি তার জানা নেই তবে কেউ এ নিয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি মোবাইলে জানান, বাংলাদেশ সেনাবাহিনীর মত গুরুত্ব পুর্ন প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয় এমন কাজ কেউ করে থাকলে তার ব্যবস্থা নেয়া হবে। তবে খোজ নিয়ে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ