• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

নিহতসিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রামেশ্বরগাতী গ্রামে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৩জন। বুধবার সকাল ৭টার দিকে ধানের চাতালে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রামেশ্বরগাতী গ্রামের আলতাব হোসেনের পুত্র নাসির উদ্দিন (২৫) ও নাছিম শেখের পুত্র ইদ্রিস আলী (২৮)।
এলাকাবাসী জানায়, আজ বুধবার সকাল ৭টার দিকে রামেশ্বরগাতী গ্রামে নুরুল ইসলামের ধানের চাতালে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চাতালের দুই শ্রমিক নিহত হয়। আহত হয় অন্তত ৩জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস ও স্থানীয় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ