• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় সবচেয়ে বড় চুনা পাথর খনির সন্ধান

চুনানওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছীতে দেশের সর্ববৃহৎ চুনা পাথর খনির সন্ধান পাওয়া গেছে। খনিটির আনুমানিক আয়তন ৫০ বর্গকিলোমিটার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানান।
মন্ত্রী বলেন, উপজেলার তাজপুর গ্রামে দেশের সর্ববৃহৎ লাইম স্টোনের খনির সন্ধান পাওয়া গেছে। বিষয়টি প্রধানমন্ত্রীও জেনেছেন।
তিনি  আরো বলেন,  ভূপৃষ্ঠ থেকে ২,২২৪ ফুট নিচে এর অবস্থান। এতে ড্রিলিং চলছে। এ পর্যন্ত ৬২ ফুট পর্যন্ত ড্রিলিং করা হয়েছে। এ কাজ অব্যাহত থাকবে। পূর্ণাঙ্গ ড্রিলিং শেষে খনিতে লাইম স্টোনের পরিমাণ জানা যাবে। এরপর আমরা সমীক্ষা চালাবো।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,  নমুনা পরীক্ষার পর যে মতামত পেয়েছি তা থেকে বোঝা যাচ্ছে, এ লাইম স্টোনের মান অনেক ভালো। এ লাইম স্টোন দিয়ে দেশের সবগুলো সিমেন্ট ফ্যাক্টরির চাহিদা পূরণ করা যাবে। তখন আর বিদেশ থেকে লাইম স্টোন আনা লাগবে না। বরং বিদেশেও আমরা রফতানি করতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ