• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ভারতে শিবসেনা নেতার ইসলাম গ্রহণ

শিবআন্তর্জাতিক ডেস্ক: ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার এক নেতা সুশীল কুমার জৈন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরিত হওয়ার পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ আব্দুল সামাদ। এ ঘটনায় দেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার খাতাউলির বাসিন্দা সুশীল কুমার জৈন সাবেক জেলা ইউনিট প্রেসিডেন্ট ছিলেন। বুধবার এ খবর দিয়েছে জি নিউজ।

তিনি গত ১৫ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণ করেন বলে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘কারো চাপে পড়ে নয়, স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি। মানসিক শান্তি লাভের আশাতেই  ইসলাম গ্রহণ করেছি। বাকি জীবন ইসলাম ধর্মের অনুসারী হয়েই কাটাতে চাই।’

সুশীল কুমার জৈন শুধু ধর্ম পরিবর্তনই করেননি। তিনি এখন রীতিমত ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, মসজিদে যান এবং ধারাবাহিকভাবে কুরআন শরীফও পড়ছেন। ধর্ম পরিবর্তন না করার জন্য তার ওপর বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের নেতারা চাপ সৃষ্টি করেছিল। তিনি তা উপেক্ষা করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে যখন ‘ঘর ওয়াপসি’ বা ঘরে ফেরানোর কর্মসূচি হাতে নিয়ে পরিবেশ উত্তপ্ত করা হচ্ছে, তখন হিন্দুত্ববাদী শিব সেনা সংগঠনের সাবেক নেতা ইসলাম ধর্ম গ্রহণ করায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জৈন ধর্মের অনুসারী সাবেক কট্টর শিবসেনা নেতা সুশীল কুমারের ইসলাম গ্রহণ সংশ্লিষ্ট এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ