দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটিড’র ব্যবসায় উন্নয়ন সভা বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে দিনাজপুর জোনাল অফিস এন্ড সার্ভিস সেন্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর মো. আব্দুল হাফেজ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর রিজিওনাল কো-অর্ডিনেটর (আরসি) ও দিনাজপুর জোন এন্ড সার্ভিস সেন্টার ইনচার্জ মো. মীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ডিসি ও দিনাজপুর জোন ইনচার্জ হাফেজ মো. রমজান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীর ব্র্যাঞ্চ কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম, ব্র্যাঞ্চ ম্যানেজার মো. আমজাদ হোসেন, মাহবুবুল হক খান, লিপি বেগম, লতিফা বেগম প্রমূখ।
সভায় বীমার প্রয়োজনীয়তা সাধারণ মানুষের সামনে তুলে ধরার আহবান জানিয়ে প্রধান অতিথি মো. মীর হোসেন বলেন, ফারইষ্ট দেশের সবচেয়ে বড় ও বৃহৎ বীমা কোম্পানী। ফারইষ্ট বর্তমানে দেশের সব বীমার কোম্পানীর চেয়ে বেশী মুনাফা প্রদান করছে। এ কারণে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা ফারইষ্টের মত প্রতিষ্ঠান বিনিয়োগে উৎসাহিত করতে কোম্পানীর কর্মকর্তা-কর্মীদের প্রতি আহবান জানান। পাশাপাশি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজের ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করার আহবান জানান তিনি।