• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নায়িকা নিয়ে জাজ মাল্টিমিডিয়ার লুকোচুরি

তামান্নাবিনোদন ডেস্ক: প্রতিবারই নতুন ছবি শুরু করতে গিয়ে নানা রকম কৌশল অবলম্বন করে নিজেদের প্রচারণা চালায় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেইসব কৌশলকে শক্তিশালী করতে প্রায় সময় গুজবেরও দ্বারস্থ হয় প্রতিষ্ঠানটি।

গেল দেড় বছর ধরেই জাজের প্রথম এবং সেরা চমক মাহিয়া মাহির সঙ্গে প্রতিষ্ঠানটির দূরত্ব তৈরি হয়েছে। ঘরের মেয়েকে ঘরে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন করে মাহি তৈরির পরিকল্পনা করে জাজ। কিন্তু এখন পর্যন্ত মাহির বিকল্প মিলেনি।

প্রথমেই নিয়ে আসা হয় নুসরাত ফারিয়াকে। তাকে প্রচারের কেন্দুবিন্দুতে নিয়ে আসতে বলিউডের সুপারস্টার ইমরান হাশমির বিপরীতে অভিনয় করার মতো গুজব ছড়ানো হয়। এই গুজবে মজে ঢাকা ও কলকাতার গণমাধ্যম গো-গ্রাসে গিলেছে নুসরাত ফারিয়াকে।

একইভাবে সুপার ফ্লপ নায়িকা জলিকে বাজারে ছাড়তে তার অভিষিক্ত ছবি ‘অঙ্গার’কে বিগত দশ বছরের সেরা ছবি আখ্যা দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে জাজ।

আফসোসের বিষয় হলো এইসব কৌশল-প্রচারণায় জাজ এবং তার ছবি ও নায়িকারা সাময়িক আলোচনায় আসলেও শেষপর্যন্ত সাফল্যের হাসি মিলেনি।

তারই ধারাবাহিকতায় সর্বশেষ যুক্ত হলো তামান্না ইসলাম নামের অখ্যাত এক মডেলের নাম। কাল রাত থেকেই তাদের পরবর্তী ছবি ‌‘রক্ত’তে নায়িকা হিসেবে তামান্নার নাম উঠে এসেছে আলোচনা-গুঞ্জনে। বেশ কিছু গণমাধ্যমে ‘জাজের নায়িকা হচ্ছেন তামান্না’ এমন খববরও প্রকাশ হয়েছে। সেইসব খবর জাজ প্রধান আব্দুল আজিজ তার পেজে শেয়ারও করেছেন। তাই দেখে সবাই নিশ্চিত হয়েছেন ‘রক্ত’ ছবিতে তামান্নার অভিনয়ের বিষয়ে।

কিন্তু বৃহস্পতিবার, ২১ এপ্রিল সন্ধ্যায় জানা গেল এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। আর এ বিষয়টি নিশ্চিত করেছেন তামান্না নিজেই। আজ সন্ধ্যায় এই তরুণী তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, জাজ মাল্টিমিডিয়ার কোনো ছবিতে কাজ করছেন না তিনি। তামান্না লেখেন, ‘প্রথমেই সবার কাছে দুঃখ প্রকাশ করছি আমার নামে গণমাধ্যমে কিছু ভুল খবর প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে। আমি কোন ফিল্ম করছি না। আর সামনে কোনো ফিল্ম করার ইচ্ছাও নাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ