• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তরুণীর সঙ্গে ‘ছবি’ তুলে টাকা আদায়, গ্রেপ্তার ৫

140529_1চট্টগ্রাম: চট্টগ্রামে এক ব্যবসায়ীকে আটকে ‘আপত্তিকর ছবি’ তুলে টাকা আদায়ের অভিযোগে তরুণীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, বৃহস্পতিবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মহিম আজম চৌধুরী (২১), অনন্য বড়ুয়া রনি (২০), মো. সুমন গাজী (২১), মো. মিজান (২৪) ও জেসমিন আক্তার জুঁই (২০)। তাদের মধ্যে প্রথম তিনজন নগরীর একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী এবং মিজান ও জুঁই স্বামী-স্ত্রী বলে পুলিশকে জানিয়েছে।

ওসি মহসিন বলেন, পূর্ব পরিচয়ের সূত্রধরে গত ১৩ এপ্রিল বায়েজিদ বোস্তামী এলাকার এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে চকবাজার থানার জিইসি মোড় এলাকায় একটি বাসায় নিয়ে যায় গ্রেপ্তার পাঁচজন। ‘বাসায় নিয়ে ওই ব্যবাসীয়কে আটকে রেখে প্রথমে অস্ত্র দিয়ে এবং পরে ওই তরুনীর সাথে ‘আপত্তিকর ছবি’ তুলে রাখে।’

এসময় ওই ব্যবসায়ীর কাছে থাকা ১৯ হাজার টাকা নিয়ে আরো পাঁচ লাখ টাকা দাবি করে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দফারফা করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা দিয়ে ছাড়া পায় ওই ব্যবসায়ী।’

ছাড়া পাওয়ার পর ওই ব্যবসায়ী বিষয়টি বায়েজিদ বোস্তামী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নামে এবং জিইসি মোড়ের ওই বাসাসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

রিপন নামে এক যুবক চক্রটির ‘হোতা’ জানিয়ে ওসি বলেন, তাকেসহ আরো একজনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ