সিসি নিউজ: হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এক যাত্রীর চার্জার লাইটের ব্যাটারি ভেঙে এর ভেতর থেকে ২৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। শনিবার দুপুরে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা জানায়, গিয়াসউদ্দিন নামে ওই যাত্রী দুপুরে কুয়ালালামপুর থেকে ঢাকায় অবতরণ করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হলে তার কাছে থাকা চার্জার লাইটটি তল্লাশি করা হয়। চার্জারের ব্যাটারির ভেতর থেকে ৫৭৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১৫টি ছোট স্বর্ণের বার ও ৮০ গ্রাম স্বর্ণালংকার।
গিয়াসউদ্দিনের বাড়ি ময়মনসিংহের মলপাড়ায়। এ ঘটনায় গিয়াসউদ্দিনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।