• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অফিস থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণ

rep1461380891আন্তর্জাতিক ডেস্ক : ২৪ বছরের দলিত তরুণীটিকে প্রকাশ্য দিবালোকে তার অফিস থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে এক যুবক। সাহায্যের জন্য চিৎকার করছেন তিনি। কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে ওই তরুণীটিকে একটি পরিত্যক্ত খামারবাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো।

ভারতের পাঞ্জাবের মুক্তাসর এলাকায় গত ২৫ মার্চ এ ঘটনা ঘটেছে। ধর্ষণের পর পালিয়ে এসে ওই তরুণী তার বাবাকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে চরম হেনস্তার মুখে পড়েছেন। পুলিশ তার এফআইআর নেয় পাঁচ দিন পর। কিন্তু এক মাস কেটে গেলেও পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি।

মুক্তাসর এলাকার একটি কম্পিউটার সেন্টারে কাজ করতেন ওই তরুণী। তার অফিসের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দিন অফিস থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে এক যুবক। তিনি চিৎকার করে তাকে বাঁচানোর জন্য সাহায্য চাওয়ার চেষ্টা করলেও তাকে বাঁচাতে কেউই এগিয়ে আসেননি। পথচারীরা যে যার মতো চলে গেছেন। পরে ওই তরুণীর অফিস থেকে বেরিয়ে আসেন তার সহকর্মীরা। কিন্তু ততক্ষণে তরুণীটিকে নিয়ে উধাও হয়ে গেছে ওই দুষ্কৃতকারী।

পুলিশ জানিয়েছে, ওই দুষ্কৃতকারী ও তরুণীটি একই গ্রামের বাসিন্দা। তারা পূর্বপরিচিত ছিলেন।

পুলিশের হেনস্তার বিষয়ে ন্যাশনাল কমিশন ফর শিডিউলড কাস্টে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। এর ভিত্তিতে মুক্তাসর থানার পুলিশ কর্মকর্তাকে তলব করেছে কমিশন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ