• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

চিলমারীতে স্কুল ভবন নদী গর্ভে

New Rose Cafe, Saidpur

chilmari-23-4-16মোঃ হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) : নিয়ম নীতেকে তোয়াক্কা না করেই প্লান ছাড়াই স্কুল ভবন নির্মান করায় কুড়িগ্রামের চিলমারীতে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি ব্রহ্মপুত্র নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে কর্তৃপক্ষের গাফলতি। ফলে উক্ত প্রতিষ্ঠানের প্রায় ৬শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। তা নিয়ে নেই কারোই ভাবনা।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দ্বিতল বিশিষ্ট নটারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনটি গত ২০১৪ সালের মার্চ মাসে আমেরিকার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর অর্থায়নে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়। ২বছর যেতে না যেতেই তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফলে শিক্ষার্থীরাসহ এলাকাবাসী হতাশায় ভুগছে। নিয়ম নীতি না মেনেই কোন প্লান ছাড়াই চরাঞ্চল ও নদীর কিনারায় ভবন তৈরি করায় এর আগেও গত অক্টোবর মাসে একই ক্যাম্পাসে থাকা নটারকান্দি উচ্চ বিদ্যালয়ের ৫৯ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত একটি ভবন হস্তাররের আগে নদী গর্ভে বিলীন হয়ে যায় শিক্ষা প্রকৌশল বিভাগ ও ঠিকাদারের গাফিলতির কারনে। কিন্তু এরপরও টনক নড়েনি নিলাম কমিটির সভাপতিসহ সংশ্লিষ্টদের। সম্প্রতি ইউএসএআইডি এর অর্থায়নে ৫ কোটি ব্যয়ে নির্মিত স্কুল ভবনটির পাদ্বদেশে নদী চলে আসলে তড়িঘড়ি করে উপজেলা শিক্ষা অফিসার ও নিলাম কমিটির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম সংশ্লিষ্টদের নিয়ে ১৫ই এপ্রিল এবং পরে আবারো ২২ এপ্রিল নিলাম ডাকের উদ্দেশ্যে নটারকান্দি সঃপ্রাঃবিঃ মাঠে উপস্থিত হলেও অজ্ঞাত কারনে কোন ঠিকাদারী প্রতিষ্ঠান নিলাম ডাকে অংশ গ্রহণ করেনি। বাধ্য হয়ে নিলাম ডাক সংশ্লিষ্টরা ইউএসএআইডি’র অনুমতির দোহাই দিয়ে পরবর্তিতে নিলাম ডাক থেকে বিরত থাকে। ফলে ৫কোটি টাকার সম্পদ ওই ভবনটি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। নটারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মেহেদী মাসুদ বলেন, অত্র বিদ্যালয়ে ৬শতাধিক শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়টি নদী গর্ভে যাওয়ায় কোমলমতি ওই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট হতে বসেছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিদ্যালয় ভবনটি নিলামের জন্য পর পর দু’দিন ডাকা হলেও কোন ঠিকাদারী প্রতিষ্ঠান নিলাম ডাকে অংশ গ্রহণ না করায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপর দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আরো জানান এব্যাপারে যুক্তরাষ্ট্র এ্যাম্বাসিতে যোগাযোগ করা হলে তারা আগামী ৫মে ভবনটি পরিদর্শন পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানিয়েছে। অপরদিকে এলাকার সচেতন মহল অভিযোগ করে বলেন এই চরাঞ্চলে জন্য কি ধরনের ভবন প্রয়োজন বা কোন নীয়মে তৈরি করা দরকার ভবন গুলো তা না ভেবেই প্লান তৈরি করার ফলে বার বার সরকারী এবং বিদেশী অর্থ এভাবেই নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসী এর জন্য দায়িত্বরত কতৃপক্ষকেই দায়ী করেন। এবং তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা চিন্তা করে অতি দ্রুত তাদের শিক্ষার ব্যবস্থা করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ