নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় আব্দুল আজিজ (৪২) নামে দুই সন্তানের এক জনক দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার দুপুরে ডিমলা উপজেলার নাউতারা শালহাটি সাতজান মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আজিজ মধ্যপাড়া গ্রামের মৃত শরিফুল্লাহর ছেলে। স্থানীয়রা জানায়, আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার দুপুরের দিকে সে তার নিজ ঘড়ে আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এলাকাবাসী ঘড়ের মধ্যে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হারেসুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।