• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা

হত্যাঢাকা: সাভারের আশুলিয়ায় সীমা নামের (২২) এক গার্মেন্টস শ্রমিককে জবাই করে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী। আজ রবিবার ভোর রাতে আশুলিয়ার জিরাবো এলাকায় জনৈক বাবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় ভোর রাতে নিজ ঘরে সীমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে তার স্বামী রেজাউল। পরে সকালে ঘরের মধ্যে প্রতিবেশীরা তার জবাই করা লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে স্ত্রীকে হত্যার পরে পালিয়ে যাওয়ার সময় ঘাতক স্বামী রেজাউলকে সকালে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে প্রতিবেশীরা।
বিষয়টি নিশিচত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহসিনুল কাদির জানান কি কারণে ওই গার্মেন্টস শ্রমিককে জবাই করে হত্যা করেছে তার স্বামী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত সীমা আক্তার পাবনা জেলার ফরিদপুর থানার বিয়ালবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। সে জিরাবো এলাকার স্থানীয় টি ডিজাইন গার্মেন্টস এর অপারেটর হিসেবে কাজ করতেন।
এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ