সিসি নিউজ : সব ধরনের জ্বালানি তেলের দাম কমছে। সোমবার রাত ১২টার পর থেকেই কার্যকর হবে নতুন মূল্য। এ বিষয়ে আজ যেকোনো সময়ে পরিপত্র জারি করা হবে।
রোববার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, খনিজ ও জ্বালানিসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘কাল (সোমবার) থেকেই তেলের নতুন দাম কার্যকর হবে। এ বিষয়ে আমরা আজ পরিপত্র জারি করব।’
তিনি আরো বলেন, ‘লিটার প্রতি কোন তেলে কতো টাকা কমবে, তা গেজেট জারি হওয়ার পরই জানা যাবে।’