• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্রামীণ ব্যাংকের ৪১ লাখ টাকা আত্মসাতে ২ কর্মকর্তা গ্রেপ্তার

আটককুমিল্লা :  গ্রামীণ ব্যাংকের গ্রাহকের স্বাক্ষর জালিয়াতি করে প্রায় ৪১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দুপুরে দুদক কুমিল্লার সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে দুদকের একটি দল গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিস থেকে একই জেলার ফরিদগঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখার ২ কর্মকর্তাকে গ্রেপ্তার করেন।

দুদক কুমিল্লার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপটি (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া এবং একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ ওই ব্যাংকের গ্রাহকদের স্বাক্ষর জালিয়াতি করে ৪০ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা আত্মসাৎ করেন।

দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. নুরুল হুদা বাদী হয়ে বিগত ২০১৪ সালের ১৯ নভেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় গ্রেপ্তারকৃত ওই দুই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দুদক কুমিল্লার উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, দুদকের একটি দল উভয়কে গ্রামীণ ব্যাংকের চাঁদপুর জোনাল অফিসে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যাংক ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে এবং সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ কুমিল্লার লাকসাম উপজেলার নুরপুর গ্রামের ধীরেন্দ্র কুমার সিংহের ছেলে। গ্রেপ্তারের পর দুই ব্যাংক কর্মকর্তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ