• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

ক্ষুদ্র ঋণের জালে বন্দি খানসামার সাধারন মানুষ

New Rose Cafe, Saidpur

টাকাসাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর): ক্ষুদ্র ঋণের কবলে আটকে পেড়েছে দিনাজপুরের খানসামা উপজেলার সর্ব স্তরের মানুষ। উপজেলার ৬ টি ইউনিয়নের হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের অসচেতনতা আর ঋণ সম্পর্কিত কোন প্রকার প্রশিক্ষন ও সার্বিক তথ্য এবং ঋণের ব্যবহার বিধি নিয়ে জ্ঞান ও ধ্যান ধারনা না থাকার কারনে গ্রামের সাধারন মানুষ আজ এনজিও-এর কবলে পড়ে দারিদ্রতার বেড়াজালে আবদ্ধ হয়ে  পড়েছে। এনজিও গুলো সাধারন মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের কথা বললেও তারা মূলত চড়া সুদে ঋণ বিতারন করে সাধারন মানুষকে নিঃস্ব করে চললেও এসব সুদখোরদের ধরার কেউ নেই। ক্ষুদ্র ঋণগ্রাহীতারা ঋণ নিয়ে কয়েক যুগেও স্বাবলম্বী হতে পারছে না। বরং এনজিও গুলোর কিস্তি পরিশোধ করতে গিয়ে হারাতে হচ্ছে ভিটে মাটি সহ বসতঘর ।
সংশিষ্ট সূত্র মতে, উপজেলার হত দরিদ্র জনগষ্ঠিকে স্বাবলম্বী করতে দীর্ঘ দিন ধরেই কাজ করে যাচ্ছে অনেক এনজিও। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার দারিদ্র বিমোচনের লক্ষ্য নিয়ে গ্রাম গঞ্জের অসহায় দারিদ্র মানুষদের প্রতিষ্ঠিত করার আশ্বাস দিয়ে বেশ বেশ কয়েকটি বেসরকারি এনজিও সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালাচ্ছে গ্রামের অধিকাংশ মানুষ ক্ষুদ্র ঋণের কারনে ৪ থেকে ৬ টি ্এনজিও ও সাথে একই ব্যাক্তি জড়িয়ে পড়ছে। এক ব্যাক্তি একটি এনজিও থেকে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহনণ করেছেন। উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ভুক্তভেগীদের কাছ থেকে এসব অভিযোগ পাওয়া যায়। তবে এনজিও কর্মকর্তারা বলছে স্বল্প সুদে তারা ঋণ দিচ্ছেন। কয়েক জন নারী জানান, কিস্তি দিতে দেরি হলে এনজিওর লোকেরা তাদের মানসিক চাপ দিয়ে থাকে ।
তাই এলাকাবাসীর দাবি এনজিওর হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য হত দরিদ্র পরিবার গুলোকে স্বল্প সুদে সরকারীভাবে ঋণ দানের জন্য আবেদন জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ