• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

03আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর): তনু হত্যাসহ সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে দেশব্যাপী আধাবেলা হরতাল কর্মসূচি ফুলবাড়ীতে শান্তিপূর্ণভাবে পালিত হয়। সকাল ৬টায় ফুলবাড়ী বিপ্লবী ছাত্র মৈত্রীর সকল নেতৃবৃন্দ অর্ধদিবস হরতাল পালনে পূর্বালী ব্যাংকের সামনে মহাসড়কে গাছের গুল এবং হাসপাতাল রোডে গাঠের গুল ও ফুলবাড়ী নিমতলা মোড়ে তেলের ড্রাম ফেলে বেরিগেট দিয়ে রাস্তায় যানবাহন আটকিয়ে এই সরকারের কার্যকলাপের বিরুদ্ধে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে হরতাল পালন করেন। হরতাল চলাকালে দূর পাল্লার ও আন্তজেলা চলাচলকারী শত শত যানবাহন আটকা পড়ে য্য়া। এতে ৫ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে হরতাল চলাকালীন রিকশা ভ্যান, মোটরসাইকেল, অটোরিক্সা, যতসামান্য চলাচল করেছে। সরকারি যানবাহন গুলি বিকল্প রাস্তা দিয়ে চলাচল করেছে। সকাল ১১টায় ফুলবাড়ী বিপ্লবী ছাত্র মৈত্রীর নিমতলা মোড়ে এক প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় বিপ্লবী ছাত্র মৈত্রীর ফুলবাড়ী শাখার যুগ্ন আহব্বায়ক সোমা শাহা তার বক্তেব্যে বলেন বর্তমান সরকার সরাদেশে নারী শিশুর উপর সহিংসতা, ধর্ষণ, খুন, অপহরণ, বহি:ভূত হত্যা ও কলেজ ছাত্রী তনু হত্যা সহ সকল হত্যার বিচার অবিলম্বে করতে হবে। সারাদেশে রক্তের হুলিখেলা চলছে। নির্বাচনের নামে মানুষ হত্যা চলছে, ব্যালট ছিনতাই করে নিজের দলীয় লোককে জেতানো হচ্ছে। গণতান্ত্রিক একটি সভ্য দেশে এভাবে এক দলীয় শাসন ব্যবস্থা চলতে পারে না। তারা নিজেদের দাগি লোকদেরকে আড়াল করে ভালোলোককে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পুরছে। অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সংগঠক আতিকুর রহমান, ছাত্র নেতা হিমেল মন্ডল, ছাত্র নেতা মোতালেব পাপ্পু, ডালিম, বিপ্লবী ছাত্র মৈত্রী (ইউসিএলবি) আহব্বায়ক রাসেল আহম্মেদ । এ সময় উপস্থিত ছিলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ৬ থানার স্বমন্বয়ক জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বাবলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের ফুলবাড়ী শাখার সদস্য সঞ্জীত প্রসাদ জিতু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ