• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে অবাধে বিক্রি হচ্ছে যৌন উত্তেজক জিনসিন প্লাস

25মানিক হোসেন, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার প্রায় প্রতিটি হাট বাজারে মুদি, বেকারী বিশেষ করে রানীরবন্দর বাজার দোকানগুলো ও ঔষধের দোকানে মানব দেহের জন্য ক্ষতিকারক অবৈধ যৌন উত্তেজক জিনসিন প্লাস নামক সিরাপ অবাধে বিক্রি হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, যৌন উত্তেজক সিরাপটি দৈহিক মিলনে স্থায়িত্ব বৃদ্ধি করলেও পরবর্তীতে শরীরের স্বাভাবিক যৌন ক্ষমতা হ্রাস করে থাকে। অপর দিকে এই সিরাপটির নেই কোনো ঔষধ অধিদপ্তরের লাইসেন্স ও বৈধতা, তার পরও এই ক্ষতিকারক সিরাপটি অবাধে স্বল্পমূল্যে সংগ্রহ, প্রস্তুতকরণ, সংরক্ষণ ও সরবরাহ করা হচ্ছে।
অনুসন্ধানে আরও জানা যায়, উঠতি বয়সী তরুণ ও যুবকরা তাদের বিকৃত মানসিকতার আনন্দ উপভোগ করার জন্য মাত্র ৩০-৪০টাকার বিনিময়ে সেবন করে থাকে।
কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, এই সিরাপটি অধিক পরিমাণে সেবনের ফলে স্মৃতিশক্তি, যৌন ক্ষমতা ও দৃষ্টিশক্তি হ্রাসসহ শরীরের নানাবিধ রোগের দেখা দেয়। এতে করে একদিকে যেমন যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে অপরদিকে এই অবৈধ ঔষধ প্রস্তুতকারীর মালিকরা কালো টাকার পাহাড় গড়ে তুলেছে।
তাই সচেতন অভিভাবক ও জনসাধারণ ঐ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য চিরিরবন্দর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকলের সু-দৃষ্টি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ