• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় দুই শিক্ষকের দণ্ড

Chitalmari-Photo20160425104215বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুই শিক্ষকের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার পারভেজ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী (৪৬) ও বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষাল (৫৫)।
চিতলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুরে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষাল ১০ম শ্রেণিতে বিজ্ঞান ক্লাস চলাকালে হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটূক্তি করেন। এ ঘটনা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আর এই ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে কয়েকশ শিক্ষার্থীর অভিভাবক স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করে।
পরে বিষয়টি প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলীকে জানালে তিনি ওই বিএসসি শিক্ষকের পক্ষ নিয়ে পুনরায় কটূক্তি করেন। এতে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে ওই প্রধান শিক্ষককে মারধর করে লাইব্রেরীতে আটকে রাখেন।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ওই দুই শিক্ষককে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ সাত শিক্ষার্থীর সাক্ষ্যগ্রহণের পর প্রধান শিক্ষক কৃষ্ণপদ মহলী ও বিএসসি শিক্ষক অশোক কুমার ঘোষালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ জানান, শিক্ষকদের স্বীকারোক্তি ও সাক্ষ্যগ্রহণের পর দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৮ ধারা অনুযায়ী তাদের ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ