• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলছাত্র হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

আদালতবাগেরহাট: বাগেরহাটে স্কুলছাত্র রাজু হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন সোমবার দুপুরে এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাগেরহাট শহরের সরুই এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার, নাগেরবাজারের রিপন চৌধুরীর ছেলে শামীম চৌধুরী ও খারদ্বার গ্রামের মুন জাহেরের ছেলে জামাল শেখ। দণ্ডপ্রাপ্তদের জামাল শেখ পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ জুন বিকেলে বাগেরহাট সরকারি পিসি কলেজ সংলগ্ন ব্রীজের নিকট স্কুলছাত্র রাজুকে আসামিরা ধরে নিয়ে ছুরিকাঘাত করে খুন করে। এ ঘটনায় স্কুলছাত্র রাজুর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন।
ঘটনার তিন মাস পর ২২ সেপ্টেম্বর বাগেরহাট সদর থানার এসআই জয়নাল আবেদীন তিন জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।
মামলার দীর্ঘ কার্যক্রম ও সাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ