• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

আটকসিসি নিউজ: সৈয়দপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে শহরের মিস্ত্রিপাড়া এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. শামিম (৪০) ওই মামলার দুই নম্বর এজাহারভূক্ত আসামী। সে শহরের মিস্ত্রিপাড়া এলাকার মৃত. বছির উদ্দিনের ছেলে। পেশায় একজন রিক্সাচালক।

পুলিশ জানায় সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া নবীনগর এলাকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ৯ বছরের এক শিশু কন্যাকে  পহেলা বৈখাশের দিন দুপুরে চকলেট কিনে দেওয়ার কথা বলে ধর্ষনের চেষ্টা করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা সীমা বেগম বাদী হয়ে দুইজনকে আসামী করে  সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আসামীরা হয় শহরের মিস্ত্রিপাড়ার নবীনগর এলাকার মৃত. হায়দার আলীর ছেলে মো. সুজন (২৫) এবং একই এলাকার রিক্সাচালক  মৃত. বছির উদ্দিনের মো. শামিম (৪০)। নির্যাতিতা শিশুটি মিস্ত্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। তাঁর বাবা মো. পারভেজ হোসেন একজন রিকশাচালক।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  এম আর সাঈদ শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী শামিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ