• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে অগ্নিকান্ডে ২৫ পরিবারের বসতঘর পুড়ে ছাই

25(1)কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ২৫ট পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৫০লক্ষ টাকা মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানিয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার ডাবোর ইউনিয়নের জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাষ্টার পাড়ায় এই এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
ডাবোর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সত্যজিৎ রায় জানান, জোতমুকুন্দপুর গ্রামের দিনেশ মাষ্টার পাড়ার নীল কণ্ঠ গ্রামপুলিশের রান্না ঘর হতে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো দিনেশ মাষ্টার পাড়ায়। এতে ২৫টি পরিবারের ৬০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে বোচাগঞ্জ উপজেলা হতে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যা ৬ টায় আগুন নিয়ন্ত্রয়ে আনে।
সংবাদ পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিউল ফয়সাল, ওসি মোঃ মনসুর আলী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার মোঃ মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান বলা কঠিন। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রহস্তদের মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ