• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চমক দেখুন মিউজিক ভিডিওতে!

Musicবিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের নতুন গানের অ্যালবাম ‘সারাংশে তুমি’ গেল বৈশাখ উপলক্ষে বাজারে এসেছে। এ অ্যালবামে তিনি গান গেয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা আর ন্যানসির সঙ্গে।
এই অ্যালবামটি নিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করা হয়েছে। আটটি আলাদা ভিডিওর মাধ্যমে এই মিউজিক্যাল ফিল্মটি রোমান্টিক আবহে তৈরি হবে।
তারই একটি ছিলো অ্যালবামের ‘চমকে চমকে চমকিয়া’ শিরোনামে গানটি। এতে কুমার বিশ্বজিতের সঙ্গে গেয়েছেন সামিনা চৌধুরী।
অডিওর পাশাপাশি গানটির একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছিলো। এতে মডেল হয়েছেন অন্তু করিম এবং রাহা তানহা খান। গেল ১২ এপ্রিল এটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। ৫ মিনিট ১২ সেকেন্ড সময়ের এই মিউজিক ভিডিওটি বেশ সাড়া ফেলেছে সবার মাঝে।
ভিডিওতে দেখা গেছে রাজকীয় আবহ। আছে পাহাড় এবং ঝর্ণায় চমৎকার রোমান্টিক দৃশ্যধারণ। গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশিকুর রহমান।
চমকে চমকে চমকিয়া শিরোনামে গানটির কথা লিখেছেন শফিক তুহিন এবং সুর-সংগীত করেছেন কুমার বিশ্বজিৎ নিজেই। ‘সারাংশে তুমি’ অ্যালবামটি প্রকাশ পেয়েছে ‘বাংলা ঢোল’র ব্যানারে।

দেখুন মিউজিক ভিডিও :

https://youtu.be/maR36c__jgs?list=PLgE8bEW4OcqTHmgfPJZmwqgmU0uLfj-Jw


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ