ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল লেবার পার্টি নামের দুই সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠন দুইটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনা, ৬৫ বছরের সীমান্ত ছিট মহল সমস্যার সমাধান, বিশ্ব জলবায়ু সমস্যা সমাধানে প্রধান ভূমিকা, নারীর ক্ষমতায় ও নারী শিক্ষায় অভূতপূর্ব উন্নয়নে অগ্রণী ভূমিকা, মানবতা বিরোধী অপরাধাদের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাস-জঙ্গীবাদ-সাম্প্রদায়িকতা নির্মূল করে গণতান্ত্রিক শাসন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেয়ার জন্য আমরা জোরালো আহ্বান জানাই।
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক ভাসানী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া প্রমুখ।