• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে মাদক ব্যবসায়ীর ছয় মাসের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: সাকিল ওরফে বড়কা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরে। মাদক ব্যবসায়ী বড়কা শহরের নতুন বাবুপাড়া দুর্গামিল এলাকার মৃত. গুল মোহাম্মদের ছেলে।
সৈয়দপুর থানা পুলিশ বড়কাকে ভ্রাম্যামান আদালতে হাজির করলে ভ্রাম্যামান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোঃ মুছা জঙ্গী তাকে ছয় মাসের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করে। রায়ের পর পুলিশ তাকে জেলা কারাগারে প্রেরন করে। সৈয়দপুর থানার ওসি সৈয়দ আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায় বড়কা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন। এর আগেও সে বিভিন্ন সময় পুলিশের হাতে আটক হলেও আইনের ফাঁক-ফোকর গলিয়ে বেড়িয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করেন। বর্তমানে এলাকাবাসী তাদের পাড়া মহল্লাকে মাদকমুক্ত করার জন্য সচেতনামুলক কর্মকান্ড শুরু করেছে। এরই পরিপ্রেক্ষিতে এলাকাবাসী ওই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপার্দ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ