• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নাতনীকে উত্যক্তের প্রতিবাদ: মারা গেলেন স্কুল শিক্ষকের ভাই

নিহতকুষ্টিয়া : অবশেষে স্কুলশিক্ষকের ভাই মিজানুর রহমানও মারা গেলেন। কুষ্টিয়ার ভেড়ামারায় একদিন আগে ধারালো অস্ত্রের আঘাতে নিহত শিক্ষক মজিবর রহমান (৬৭) নিহতের পর তার ভাই মিজানুর রহমানও মারা গেলেন।
আজ বুধবার সকাল ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নূর হোসেন বলেন, রাজশাহীতে ময়নাতদন্ত শেষে লাশ মিজানুরের গ্রামের বাড়িতে নেওয়া হবে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গত সোমবার রাতে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবর রহমান (৬৭) ও তার ছোট ভাই মিজানুর রহমানকে কোপানো হয়। ঘটনাস্থলেই মারা যান মজিবর। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মঙ্গলবার নিহত ব্যক্তির ছোট ভাই জাকারিয়া হত্যা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ