• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণপিটুনিতে ৩ ডাকাত নিহত, গ্রেপ্তার ৫

গণপিটুনিচট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কাট্টলী এলাকায় গণপিটুনিতে ৩ ডাকাত নিহত হয়েছে। বুধবার ভোররাতের দিকে আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে আহত আরো ৫ ডাকাতকে পুলিশ আটক করেছে।

নিহত তিন ডাকাতের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন মো. রাসেল (২৩) ও সাগর (৩০)। নিহত অপরজনের আনুমানিক বয়স ৩৭-৩৮ বছর হবে বলে পুলিশ জানায়।

আটক পাঁচজন হলেন মো. আলাউদ্দিন (১৭), মো. রুবেল (১৮), মো. রানা (২০), মনির হোসেন (১৮) ও মো. রুবেল (১৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাট্টলী এলাকায় ডাকাতের উৎপাত বেড়ে যায়। গত এক সপ্তাহে কয়েকবার ডাকাত হানা দেওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে উঠেছে সাধারণ মানুষ। ফলে ডাকাত প্রতিরোধে রাত জেগে পালাক্রমে পাহারা দিয়ে আসছিল কাট্টলীবাসী।

এ অবস্থায় বুধবার ভোররাতের দিকে আটজনের ডাকাত দল ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় জনতা ঘেরাও করে গণপিটুনি দিলে তিন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ গিয়ে পাঁচ ডাকাতকে আটক করে।

স্থানীয় গ্রামবাসী শাহেদ আকবর জানান, উত্তর কাট্টলী সাগরপাড় সংলগ্ন বেড়িবাঁধ দিয়ে মঙ্গলবার রাত তিনটায় ডাকাত দল লোকালয়ে প্রবেশ করার সময় পূর্ব থেকে ডাকাত প্রতিরোধে পাহারারত এলাকার জনগণ ও পুলিশ যৌথভাবে তাদের ঘেরাও করলে ডাকাত দল গুলি ছোড়ে। এতে কয়েকজন আহত হন।

এ সময় উত্তেজিত জনতা আট ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আর পাঁচজনকে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি বন্দুক, চারটি কিরিচ ও চাপাতি উদ্ধার করেছে।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ডাকাতদের কাছ থেকে এলজি বন্দুকসহ বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে উত্তর কাট্টলী এলাকার ডাকাতি হয়ে আসছিল। এ এলাকার মানুষ রাতে পালা করে পাহারা দিয়ে আসছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কয়েক দিন যাবৎ আকবর শাহ থানার কর্নেলহাট থেকে তিনটি কানেকটিং সড়ক, কর্নেল জোর্নস সড়ক, জাকের আলী সড়ক, ঈশান মহাজন রোড, সাগরপাড় সংলগ্ন মুকিম তালুকদারবাড়ি, আজিম তালুকদারবাড়ি, জাকের আলী সওদাগরবাড়ি, কুতুববাড়ি, বিশ্বাসপাড়া, মদিন উল্লা মিয়াজীরবাড়ি, দত্তবাড়ি, কালীবাড়ি, আলী ফকিরবাড়ির শত শত মানুষ রাত জেগে পাহারা দিয়ে আসছে।

গত ২৪ এপ্রিল রোববার রাতে স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র নিছার উদ্দীন মঞ্জু, আকবর শাহ থানার ওসি সদীপ দাশ ডাকাত প্রতিরোধে তিনটি পয়েন্টে পৃথক মতবিনিময় সভা করেছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ