• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে নৃত্য প্রতিযোগীতা

pic (1)বিশেষ প্রতিনিধি: নৃত্য শিল্পীর প্রতিভার খোঁজে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরের সানলাইট স্কুলে গত ২৬ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর নিউজ২৪ ডট কমের আয়োজনে এক নৃত্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এ নৃত্য প্রতিযোগীতায় সানলাইট স্কুলের শিশু শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। নৃত্য প্রতিযোগীতায় ৫ম শ্রেণির ছাত্রী জান্নাত সেহেরী আভা ১ম, ৭ম শ্রেণির ছাত্রী অপ্সরা তাসীন খুশবু ২য় এবং যৌথভাবে ৫ম শ্রেণির ছাত্রী তাবাসসুম মীম ও সাদিয়া আফরিন ৩য় স্থান অর্জন করে। এ নৃত্য প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বপালন করেন ওই স্কুলের শিক্ষক আফরোজা রউফ ও প্রদীপ কুমার অধিকারী। অনুষ্ঠানে সানলাইট স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, চিরিরবন্দর প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোরশেদ-উল-আলম, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,  দিনাজপুর নিউজ২৪ ডট কমের খানসামা উপজেলা প্রতিনিধি মো. সাকিব চৌধুরীসহ অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ