• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আদিতমারীতে বিএনপি নেতা গ্রেফতার

গ্রেফতারবিশেষ প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে (৪৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হাবিবুরকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাবিবুরের বাড়ি আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায়।

আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান জানান, বেশ কয়েক মাস আগে হাবিবুরকে স’মিল সংক্রান্ত একটি মামলায় তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। রাতে তার বাড়ি ফেরার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, গ্রেফতারকৃত হাবিবুরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ