• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে আইএপিপির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

Copy-of-Nilphamari-Pic-1-400x260নীলফামারী :  চাকুরী জাতীয়করণ ও প্রকল্প পরিচালকের পদত্যাগের দাবিতে নীলফামারীতে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে আইএপিপি প্রকল্পের (ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট) কর্মকর্তা-কমৃচারীরা। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আইএপিপি কর্মকর্তা-কর্মচারী অ্যসোসিয়েশনের ব্যানারে জেলা প্রকল্প কার্যালয়ের সামনে অবস্থারন নিয়ে ৭২ জন কর্মকর্তা- কর্মচারী ওই কর্মসূচি পালন করে।কর্মবিরতি চলাকালে সেখানে বক্তৃতা দেন সংগঠনের সভাপতি মো, সেলিম হোসেন, সাধারণ সম্পাদ ফজলুল করিম, সদস্য আসাদুজ্জমান আসাদ, শাহাদাৎ হোসেন , মিল্টন খন্দকার, খোকন কুমার সিংহ, সৌমেন রায়।

সংগঠনের সভাপতি মো. সেলিম হোসেন বলেন, নিয়োগ পত্রের শর্তানুযায়ী প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা জাতীয় বেতনস্কেল পাওয়ার যোগ্য হলেও প্রকল্প পরিচালক আব্দুল কাদের নিজ স্বার্থ রক্ষার্থে তা বাস্তবায়ন করছেন না।

তিনি জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আইএপিপি (এগ্রিকালচারাল প্রোডাক্টভিটি প্রজেক্ট) প্রকল্পটি দেশের আট জেলার ৫৪ উপজেলায় বাস্তবায়িত হ্েচ্ছ। এর মধ্যে উত্তরাঞ্চলে ৪ ও দক্ষিণাঞ্চলে ৪ জেলা রয়েছে। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, বিএডিসি, বিআরআরআই, বিএআরআই, এসসিএ এবং বিএফআরআই সহ মোট আটটি এজেন্সি প্রকল্পটিতে যুক্ত রয়েছে। বর্তমানে প্রকল্পের কর্মকর্তা কর্মচারী সংখ্যা ৭২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ