• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইসরাইলের সমালোচনা করায় ব্রিটিশ মুসলিম এমপি বরখাস্ত

11আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল বিরোধী মন্তব্যের কারণে ব্রিটেনের লেবার পার্টির এক মুসলিম এমপিকে দল থেকে বরখাস্ত করা হয়েছে।

ব্রাডফোর্ড ওয়েস্টের এমপি নাজ শাহ ফেসবুকে ইসরাইল বিরোধী এক পোস্টের কারণে সমালোচিত হয়েছিলেন। এতে ইসরাইলকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সেখানে সরিয়ে নেয়ার পরামর্শ ছিল।

লেবার পার্টির ওপর চাপ বাড়ছিল নাজ শাহকে তার এই ইসরাইল বিরোধী মন্তব্যের কারণে বরখাস্ত করার জন্য।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও তাকে বরখাস্ত করার জন্য লেবার পার্টির কাছে আহ্বান জানান।

নাজ শাহ এই ফেসবুক পোস্টটি শেয়ার করেন ২০১৪ সালে। এতে যুক্তরাষ্ট্রের মানচিত্রের ওপর ইসরাইলের মানচিত্র বসিয়ে শিরোণাম দেয়া হয়েছিল: ‘ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতের সমাধান: ইসরাইলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হোক।’

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যথেষ্ট জায়গা আছে ইসরাইলকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে সেখানে নিয়ে যাওয়ার। এর ফলে ফিলিস্তিনিরাও তাদের জমি ফিরে পাবে।

এক বিবৃতিতে নাজ শাহ পরে বলেছিলেন, তিনি ২০১৪ সালে গাজার ওপর ইসরাইলি হামলার পটভূমিতে প্রচণ্ড আবেগের বশবর্তী হয়ে এই পোস্ট দিয়েছিলেন।

তিনি এই পোস্ট শেয়ার করা এবং ইসরাইল বিরোধী মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ