• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেকড়ের সন্ধানে বাংলাদেশে আসছেন নাদিয়া

নাদিয়া ২ঢাকা: কয়েকদিন আগে ব্রিটিশ রানির নব্বইতম জন্মবার্ষিকীর কেক তৈরি করে আবার মিডিয়ার নজর কেড়েছিলেন নাদিয়া হুসেইন।

এবার এই ব্রিটিশ-বাংলাদেশি তার নিজস্ব টেলিভিশন অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন ব্রিটিশ টেলিভিশন দর্শকদের সামনে।

গত বছর ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ জয়ী নাদিয়া রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন। বিবিসির এই রিয়েলিটি টিভি শো মূলত কে কত ভালো কেক বানাতে পারে তার প্রতিযোগিতা।

নাদিয়া হুসেইনকে নিয়ে এবার তৈরি হচ্ছে দুই পর্বের এক টেলিভিশন অনুষ্ঠান ‘ক্রনিকলস অফ নাদিয়া’। এতে নাদিয়া মূলত তার রন্ধন কৌশলের শেকড় সন্ধান করবেন বাংলাদেশে এসে।

অনুষ্ঠানটির একটি অংশ শ্যুট করা হয়েছে নাদিয়ার নিজ শহর লুটনে, একটি অংশ বাংলাদেশে তাদের গ্রামের বাড়িতে।

অনুষ্ঠানে নাদিয়াকে তার শৈশবের নানা প্রিয় খাবার রান্না করতে দেখা যাবে। এছাড়া নাদিয়া তার আত্মীয়-স্বজনদের কাছ থেকে নতুন রান্নাও শিখবেন।

বিবিসিতে প্রচারিত নাদিয়ার রান্না বিষয়ক অনুষ্ঠানটি গত বছর ব্রিটেনে ছিল সবচেয়ে বেশি দর্শকের দেখা অনুষ্ঠান।

সূত্র: বিবিসি, ডেইলি মেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ