• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিম নিবন্ধনের সময় বাড়ছে না

তারানাসিসি ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।তিনি বলেন, ৩০ এপ্রিল পর্যন্তই বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। তবে ওই দিন রাত ১২টা পর্যন্ত সকল কাস্টমার কেয়ার সিম নিবন্ধনের জন্য খোলা থাকবে।

আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তারানা হালিম এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, তবে ১ মে থেকে অনিবন্ধিত সিম তিন ঘণ্টা করে বন্ধ রাখা হবে। এর মধ্যে তাদেরকে সতর্ক বার্তা দেয়া হবে জরুরিভিত্তিতে সিম নিবন্ধনের জন্য।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ৭কোটি ৮৯ লাখ সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে।

এদিকে সিম নিবন্ধনের কার্যক্রমের সময় বাড়ানোর জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে মুঠোফোন অপারেটররা। এদের মধ্যে সিম নিবন্ধন শেষ করতে ৩০ জুন পর্যন্ত দুই মাস সময় বাড়ানোর আবেদন করেছে গ্রামীণফোন। আর বাংলালিংক ৩১ মে পর্যন্ত এক মাস সময় বাড়ানোর আবেদন করেছে। আজ এ বিষয়ে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন তারানা হালিম। বৈঠকে শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি।

উল্লেখ্য, সব সিমের নিবন্ধন ৩০ এপ্রিলের মধ্যে শেষ করতে অপারেটরদের সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। সে হিসেবে সিম নিবন্ধনের সময় রয়েছে আর মাত্র তিন দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ