স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৬ মে’র পরিবর্তে আগামী ১৩ মে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনটিআরসিএ। এর আগে কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট ৭ মে’র পরিবর্তে ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নেওয়ার সিদ্ধান্ত হয়।
দেশের কয়েকটি জেলায় ৬ ও ৭ মে ইউনিয়ন পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক পরীক্ষার্থী রয়েছেন যারা ইতিমধ্যে শিক্ষকতায় ঢুকেছেন এবং নিবন্ধন সনদ না থাকায় এমপিও পাচ্ছেন না। আবার অনেকে রয়েছেন, স্কুলের নিবন্ধন রয়েছে কিন্তু কলেজের নিবন্ধন সনদের জন্য পরীক্ষা দেবেন।
অনেকেই ভোট নেওয়ার কাজে ব্যস্ত থাকবেন। আবার প্রিলিমিনারি পরীক্ষার জন্য জেলা সদরে যেতে হবে। সব মিলিয়ে অনেকেই চাচ্ছিলেন ৬ ও ৭ মে’র দুটি পরীক্ষাই পেছানো হোক।
এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অাগস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে।